
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশের এক সাহসী ও তড়িৎ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা রুজু হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে বরিশাল জেলার আগৈলঝাড়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোটালীপাড়া থানার মামলা নং- ১০, তারিখ: ২০/০৪/২০২৬ ইং, ধারা- ৩০২/৩৪ দণ্ডবিধি। মামলার এজাহার নামীয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. গৌরাঙ্গ ঘটক (৫৫), পিতা- মৃত গোপাল ঘটক।
২. প্রশান্ত ঘটক (২২), পিতা- গৌরাঙ্গ ঘটক।
ঠিকানা: গ্রাম- খাগবাড়ি, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ'র দিকনির্দেশনায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলীর সরাসরি নেতৃত্বে অত্র থানা পুলিশের চৌকস একটি টিম গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশগ্রহণ করেন:
এসআই সাদ্দাম হোসেন,
এসআই আবুল কালাম আজাদ,
এসআই সিরাজ, এএসআই সাইফুজ্জামান, এএসআই মিজানুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।
আইন-শৃঙ্খলা রক্ষায় কোটালীপাড়া থানা পুলিশ সর্বদাই তৎপর রয়েছেন বলে জানা গেছে।