বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

মৌসুম এলেই তৎপরতা, বাস্তবে স্থ/বিরতা: চট্টগ্রামে খাল-নালা পরিষ্কারে ‘বিশেষ অভি/যান শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

বর্ষা ঘনালেই জলাবদ্ধতার আতঙ্কে কাঁপে চট্টগ্রাম। সেই পুরোনো সংকট মোকাবিলার ঘোষণায় আবারও খাল-নালা পরিষ্কারে ‘বিশেষ অভিযান’ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর জামাল খান লিচু বাগান এলাকা থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম চালু করা হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে—এবার কি সত্যিই বদলাবে পরিস্থিতি, নাকি আগের মতোই কাগুজে তৎপরতায় সীমাবদ্ধ থাকবে?

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জলাবদ্ধতা নিরসনে জোরালো উদ্যোগের কথা বললেও বাস্তবতা ভিন্ন চিত্রই বলে। প্রতি বছরই একই প্রতিশ্রুতি, একই পরিকল্পনা—কিন্তু বর্ষা এলেই নগরজুড়ে হাঁটু পানির দুর্ভোগ, জনভোগান্তি আর ক্ষোভের বিস্ফোরণ।

মেয়র দাবি করেন, আগাম প্রস্তুতির অংশ হিসেবে খাল-নালা পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে নগরবাসীর প্রশ্ন—বর্ষার আগে হঠাৎ এই তৎপরতা কেন? বছরজুড়ে নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায়ই কি এই চরম ভোগান্তি নয়?

৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কাজ চালানোর কথা জানানো হলেও অতীত অভিজ্ঞতা বলছে—কাজের মান, তদারকি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি থেকেই যায়। শুধু ময়লা অপসারণ করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, প্রয়োজন কার্যকর ড্রেনেজ ব্যবস্থাপনা ও কঠোর নজরদারি।

সংশ্লিষ্টরা নিয়মিত মনিটরিংয়ের কথা বললেও বাস্তবে তা কতটা কার্যকর হবে, সেটাই এখন বড় প্রশ্ন। পাশাপাশি নাগরিক সচেতনতার কথা বলা হলেও দায়িত্ব এড়ানোর প্রবণতা নিয়েও উঠছে সমালোচনা।

বিশেষজ্ঞদের মতে, খণ্ডকালীন অভিযান নয়—সমন্বিত, টেকসই ও জবাবদিহিমূলক উদ্যোগ ছাড়া চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা কখনোই দূর হবে না।

নগরবাসীর সরাসরি দাবি:“ঘোষণা নয়, কার্যকর কাজ চাই—বর্ষা এলেই যেন আর ডুবতে না হয় চট্টগ্রামকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin