
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে উপজেলা বিএনপির সাংগঠনিক নেতাদের নিয়ে দিকনির্দেশনা মূলক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, শনিবার (১৮এপ্রিল) উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি খলিলুর রহমান খলিল,
তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ও কাউন্সিলর সম্ভুনাথ হালদার,মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ কবির,
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুব দলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, সুলতান আহম্মেদ মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল,ডাঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, মাহাফুজুর রহমান ও আব্দুল্লাহ আল মামুনপ্রমুখ।
এছাড়াও উপজেলার দুই পৌরসভা এবং সাত ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় সভায় বক্তাগণ বলেন, অতীতে কি হয়েছে, তা ভুলে গিয়ে এখন থেকে সবাইকে সকল ভেদাভেদ ভুলে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।#