
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর পৌর শ্রমিকদলের উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের সহযোগিতায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সুজানগর পৌর শ্রমিকদলের সভাপতি দ্বীন ইসলাম সুরমা ভাইয়ের সভাপতিত্বে ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সুজানগর পৌর বিএনপি'র প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব, যুব নেতা কামাল শেখ, পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, বিএনপি নেতা আব্দুল লতিফ মন্ডল, বন্দের আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ঝন্টু কর্মকার, সুজানগর অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক কাইয়ুম শেখ, উপজেলা কৃষক দলের দলের যুগ্ন আহ্বায়ক জিলাল শেখ ও ছাত্রদল নেতা এস এম আফতাব প্রমুখ উপস্থিত ছিলেন। ধারা বর্ণনায় ছিলেন মহিদুল ইসলাম মাখন। খেলায় সুজানগর পৌর বাজার ব্যাসায়ী দক্ষিণ একাদশের অধিনায়ক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান মধু ও সুজানগর পৌর বাজার ব্যাসায়ী উত্তর একাদশের অধিনায়ক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন দায়িত্ব পালন করেন। খেলায় সুজানগর পৌর বাজার ব্যাসায়ী উত্তর একাদশকে ২-১ গোলে হারিয়ে সুজানগর পৌর বাজার ব্যাসায়ী দক্ষিণ একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
সুজানগর (পাবনা) প্রতিনিধি।।