শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপিকে হোমিওপ্যাথিক ডাক্তারদের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩১৭ Time View

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধা–১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি মোঃ মাজেদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপজেলা হোমিওপ্যাথিক ডাক্তার এসোসিয়েশন।

গত ৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম এবং সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল। এ সময় সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ডোমেরহাটের হোমিওপ্যাথিক চিকিৎসক মোঃ সাদেকুল ইসলাম, বালারছিড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক মোঃ মাজেদুর রহমানসহ অনেকে উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে হোমিওপ্যাথিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, মোঃ মাজেদুর রহমান দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তার দূরদর্শী নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও প্রসারে তার সহযোগিতা কামনা করেন। এমপি মোঃ মাজেদুর রহমান উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সুন্দরগঞ্জের উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। পাশাপাশি স্বাস্থ্যখাতসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin