বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

ব্রাহ্মণপাড়ায় মাছ ভাগাভাগি নিয়ে সং-ঘর্ষ: লা-ঠিপেটায় এক রক্তাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৫ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল ইউনিয়নের মানরা গ্রামে মাছ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে মানরা গ্রামের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চেয়ারম্যানের বাড়ির পুকুরঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর থেকে মাছ ধরার পর অংশীদারদের মধ্যে মাছ বণ্টন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং তার ভাতিজা সিলেট জেলা আদালতের নাজির আবুল কালাম আজাদের সঙ্গে অপর অংশীদার হাফিজুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম আজাদ নজরুল ইসলামের নির্দেশে লাঠি দিয়ে তার আপন চাচা হাফিজুল ইসলামকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন বলে ভুক্তভোগীর ছেলে নাজমুল জানান। এতে তার চোখ,গাল, পীঠের সাইট, ও হাঁটুতে গুরুতর রক্তাক্ত জখমে আঘাত প্রাপ্ত হয়।
হাফিজুল ইসলামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকরা রক্তপাত বন্ধ করে কাটা স্থানে সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা শহরে পাঠানো হয়।
এ ঘটনায় আহত হাফিজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসআই সুজন সাংবাদিকদের জানান, মাছ বণ্টনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, তিনি মারধরের সঙ্গে জড়িত নন। বরং ঘটনার সময় তিনি দু’পক্ষকে থামানোর চেষ্টা করেছেন।
অন্যদিকে ভুক্তভোগী হাফিজুল ইসলাম ও তার ছেলে অভিযোগ করেন, নজরুল ইসলাম চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন এবং বাড়িতে প্রবেশের রাস্তার ওপর মুরগির ঘর নির্মাণ করে চলাচল বন্ধ করে দিয়েছেন। সম্পত্তির ভাগবাটোয়ারার কথা বললে তাদের হুমকি ও মারধর করা হয়।
তারা দ্রুত নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin