বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

ফুলপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুম মুনীর রিফাতের মতবিনিময় ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৬ Time View

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, জনকল্যাণমূলক কার্যক্রম,
সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এবং উপজেলার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ফুলপুর উপজেলা থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আল মানার গ্রুপের চেয়ারম্যান, রিফাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত।

শনিবার বিকালে উপজেলার শেরপুর রোড মোড় এলাকায় অবস্থিত হাজী কমিউনিটি সেন্টারে জনকল্যাণৃূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা ও মতবিনিময় শেষে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মতবিনিময়কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তরুণ জনপ্রিয় সমাজসেবক ব্যবসায়ী সিরাজুম মুনীর জানান-ফুলপুর উপজেলার সুশাসন নিশ্চিত করা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চান। সেই লক্ষে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা একান্তভাবে কামনা করেন তিনি । এসময় সিরাজুম মুনীর রিফাত বলেন-আপনারা সমাজের দর্পণ, আপনাদের লেখনীর মাধ্যমে ফুলপুর উপজেলার উন্নয়ন চিত্র ফুটে উঠবে। আমরা সবাই মিলেমিশে এ জেলার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।

মতবিনিময় কালে সিরাজুম মুনীর রিফাত বিশেষ করে ফুলপুরের কৃষি উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শহরে যানজট এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নসহ উপজেলাকে মাদক,সন্ত্রাস, চাদাবাজ,ছিনতাই,বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত একটি গ্রীণ ও আধুনিক উপজেলা উপহার দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ নজর দেওয়া হবে, যাতে পিছিয়ে পড়া মানুষগুলোও সহজে উন্নত সেবা পেতে পারে। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তরুণ এই প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকে আন্তরিক অভিনন্দন জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

তারা বলেন, নির্বাচিত সাংসদ,উপজেলা চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের জনকল্যাণমুখী সকল ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজ সবসময় পাশে থাকবে এবং উন্নয়নমূলক কাজে সহায়ক ভূমিকা পালন করবে।

সানাত উল্লাহ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল স্তরের সাংবাদিকগণ।

এসময় ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত সাংবাদিকদের উদ্যেশে বলেন-আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সম্মানিত করার পাশাপাশি আপনাদের গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা আমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করঋি।

অপরদিকে উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত এর এই মতবিনিময় সভা এক নতুন উপজেলা পরিষদের পরিবেশের সূচনা করবে এবং আগামীতে উপজেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি আরও বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলার রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা।

আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
পরে উপস্থিত সকল সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin