
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ আর নেই। শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার আলমপুর ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়াও ‘সাপ্তাহিক চিকলী’ নামে একটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করতেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক ।
মরহুমের জানাজার নামাজ আজ রাত সাড়ে ১০টায় আলমপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ভুলে জানিয়েছেন মরহুমের পরিবার।