রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সুজানগরে কাতার প্রবাসীর স্ত্রীকে হাত,পা ও মুখ বেঁ-ধে দু-র্ধর্ষ ডাকা-তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১১ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে কাতার প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । কয়েকজন মুখোশধারী দুবৃত্তরা কাতার প্রবাসী মাহাতাব উদ্দিন শেখের স্ত্রী মোমেনা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেঁধে নগদ ৫০ হাজার টাকা, সাড়ে ১৪ লাখ টাকার স্বর্ণালংকার, প্রবাসীর মূল্যবান জিনিসপত্রসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। বর্তমানে ওই প্রবাসীর স্ত্রী সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বুধবার রাত ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা রাঘবপুর গ্রামে এঘটনা ঘটে।কাতার প্রবাসী মাহাতাব উদ্দিন শেখের স্ত্রী জানান, বুধবার রাত ১২টার দিকে কয়েকজন মুখোশধারী দুবৃত্তরা তার বাড়ির গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত ও মুখ বেঁধে হত্যার হুমকি দিয়ে তার আলমারির চাবি নিয়ে নেয়। এরপর মুখোশধারীরা নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে তিনি জানান। তার স্বামী কাতার অবস্থান করায় ওই বাড়িতে তিনি একাই বসবাস করেন বলেও জানান। এ ব্যাপারে বৃহস্পতিবার পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমদ বলেন, বিষয়টি অবগত হবার পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য গত রবিবার প্রকাশ্যে সুজানগর পৌর বাজার থেকে রিপন হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়ের ঘটনার ৫ দিনেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin