রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০১ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য রহমত,মাগফিরাত ও নাজাতের মাস। এই সিয়াম সাধনার মাসকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন।এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন করা হয়।
মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিদিন নির্ধারিত সময়ে খেজুর,শরবত,পানি, ছোলা,বুন্দিয়া ও মুড়িসহ বিভিন্ন খাবার দিয়ে ইফতার পরিবেশন করা হয়। বিশেষ দিনগুলোতে থাকে উন্নতমানের খাবারের ব্যবস্থাও।বুধবার প্রায় এক হাজার রোজাদারকে নিয়ে বিরিয়ানির মাধ্যমে ইফতার আয়োজন করা হয়,যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। এ যেন শত শত রোজাদারদের মিলন মেলায় রূপ নেয়।  
এমন ইফতার আয়োজনে দিনমজুর, আশপাশের নিম্নআয়ের মানুষ,সাধারণ পথচারী,হাটুরে ব্যবসায়ীসহ মসজিদের নিয়মিত মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।প্রতিদিনের এই আয়োজনে অনেকেই দূরদূরান্ত থেকে ফেরার পথে মসজিদে এসে সরাসরি ইফতার করে সময়মতো রোজা ভাঙতে পারছেন।

সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদের সেক্রেটারি আলহাজ দেলোয়ার হোসেন জানান,“মসজিদের নিয়মিত মুসল্লিদের অনুদান এবং মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিবছরই আমরা মাসব্যাপী ইফতার আয়োজন করে থাকি।রমজানজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

ইফতার নিতে আসা অনেকেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।এক পথচারী বলেন,“ভ্রমণের পথে থাকা মানুষের জন্য এমন আয়োজন সত্যিই খুব উপকারী।এতে সময়মতো ইফতার করা সম্ভব হয়।”

স্থানীয় সচেতন মহলের মতে,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করছে।

ইফতার আয়োজনে অংশ নেয়া অনেকেই মসজিদ কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin