রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

বিভে-দের রাজনীতি ভুলে এলাকার উন্নয়ন করতে চাই- এমপি আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৩ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন রোজা আমাদের সংযম, সৌহার্দ্য ও শৃঙ্খলা শেখায়, এই শিক্ষা গুলো রোজা রাখার মধ্য দিয়ে আমাদের অর্জন করতে হবে।

তিনি বলেন পাইকগাছা কয়রার সর্বস্তরের মানুষ ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তাদের রায় দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

এমপি আবুল কালাম আজাদ বলেন আমরা বিভেদের রাজনীতি ভুলে গিয়ে দল মতের উর্ধ্বে সবাই মিলে কাঁধে কাঁধ হাতে হাত রেখে এলাকার উন্নয়ন করতে চাই। সকলকে সাথে নিয়ে এলাকার সমস্যার সমাধান করতে চাই।

তিনি ৪ মার্চ বুধবার বিকালে পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, জামায়াত নেতা স ম আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট জিএম আককাছ আলি, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, রুহুল আমিন, প্রাক্তন অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, জিএম শুকুরুজ্জামান, ব্যবসায়ী আলমগীর হোসেন, স ম আব্দুর রব, মোখলেছুর রহমান, শওকত মোড়ল, জিন্নাত আলী, আনিসুর রহমান, রেজাউল মোড়ল, হারুন অর রশীদ, হাফিজুর রহমান, কামাল গাজী, মালেক গাজী, সালাউদ্দিন গাজী, রাব্বু ইসলাম দীপু, শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও সোহেল।

প্রেরক,

ইমদাদুল হক

পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin