রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

পাইকগাছা পৌরসভা জামায়াতের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অ-ভিযান পরিচালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছা পৌরসভা জামায়াতের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে ৫ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ এলাকা সহ পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান সমুহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ থেকে শুরু করে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঝাড়ু সহ পরিচ্ছন্ন কাজের বিভিন্ন উপকরণ হাতে নিয়ে কর্মসূচি এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পৌরসভা জামায়াতের নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন পৌরসভা বায়তুল মাল সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সিরাজুল ইসলাম পলাশ, সেক্রেটারি কাজী নাজমুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহেল আহমেদ, কবির হোসেন, তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব আব্দুল গনি, মাহবুবুর রহমান মন্টু কাগজী, আবু তোহা, সাকিব হোসেন ও আব্দুল কাদের। কর্মসূচিতে বক্তারা বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলকে এ ধরনের সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin