রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আ-ত্নসাতের অভি-যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১৭ Time View

  

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকায় বিভিন্ন সরকারি ভাতা ও কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলেও এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগে বলা হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও টিসিবি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা করে দেওয়ার আশ্বাসে মোট প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত সেবা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে অভিযোগের সত্যতা উঠে আসে বলে স্থানীয় সূত্র জানায়। শুনানি শেষে অভিযুক্ত পক্ষ ৭৫ হাজার টাকা ফেরত দেয়। তবে বাকি অর্থ ফেরত না পাওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা দৃশ্যমান না হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সচেতন মহলের অভিমত, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের ঘটনা শুধু ব্যক্তিগত অনিয়ম নয় এটি জনস্বার্থ ও প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে জড়িত গুরুতর বিষয়। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ মানুষের সরকারি সেবার প্রতি আস্থা ক্ষুন্ন হতে পারে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনস্বার্থ রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপই পরিস্থিতির সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin