রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Title :

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ভ্রাম্যমাণ আ-দালত পরিচালনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০৩ Time View

অদ্য ০৪.০৩.২০২৬ খ্রি. তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে-

১। মেসার্স মুক্তা ফিলিং স্টেশন, বাদিয়ারমোড়, সদর, নীলফামারী প্রতিষ্ঠান প্রতি ১০ লিটারে ১১৭ মিলি ডিজেল কম দেয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
২। অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রি লিমিটেড, দোগাছি, রামগঞ্জ রোড, সদর, নীলফামারী বিএসটিআই অনুমোদন ব্যতিরেকে আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংক পণ্য উৎপাদন করায় ” বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” অনুযায়ী ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রায়হান, সদর, নীলফামারী এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা জনাব মো: জুলকারনা-ইন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থে বিএসটিআই, রংপুর’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin