রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

পলাশবাড়ীতে উপজেলা জামায়াতের আমীরের বিরুদ্ধে গাছ কাটায় অ-নিয়মের অভিযোগে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন

আমিরুল ইসলাম কবির
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৪৭ Time View

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভূয়া সমবায় সমিতি ও গোপন যোগসাজসি কথিত মনগড়া টেন্ডার দেখিয়ে ১নং কিশোরগাড়ী ইউনিয়নে সামাজিক বনায়নের আওতায় রোপণকৃত গাছ কাটাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সরেজমিনে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে । ৩ মার্চ মঙ্গলবার দুপুর ১১টায় জেলা প্রশাসকের নির্দেশে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় প্রশাসন।

উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাছ কর্তন কমিটির আহ্বায়ক,উপজেলা জামায়াতের আমির আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। এ সময় অভিযোগকারী দুই ব্যক্তির বক্তব্যও শোনা হয়।

তদন্তকালে দরপত্র সংক্রান্ত গুরুতর অসঙ্গতির অভিযোগ ওঠে। কাগজপত্রে পাঁচজন দরদাতার অংশগ্রহণ দেখানো হলেও তালিকার ৩ থেকে ৫ নম্বরে থাকা মেসার্স অওজা ট্রেডার্স,মেসার্স আতোয়ার ট্রেডার্স ও মেসার্স ইমি ট্রেডার্সের কর্ণধাররা তদন্ত কমিটির কাছে দাবি করেন,তারা কেউই উক্ত দরপত্রে অংশ নেননি। বিষয়টি লিখিত ও মৌখিকভাবে তদন্ত কমিটিকে অবহিত করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়,ভূয়া দরপত্রের মাধ্যমে ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার সড়কের পাশে থাকা সামাজিক বনায়নের প্রায় ৮৫৫ টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি,এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা হলেও মাত্র ৩৩ লাখ টাকায় বিক্রি দেখানো হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হবে বলে জানা গেছে। প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সূত্রে প্রকাশ। সচেতন মহলের দাবী দ্রুত সময়ে সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল জানান,অভযোগের ভিক্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটির সকল সদস্যদের নিয়ে সরেজমিনে তদন্ত কাজ চলমান রয়েছে,উভয়ের বক্তব্য গ্রহন করা হয়েছে। যথা সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin