শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন শার্শায় পুলিশের অভিযানে প্র-তারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, নগদ টাকাসহ আলা-মত উদ্ধার হানিফ পরিবহনের নিচে ঢুকে গেছে মোটরসাইকেল, ঘটনাস্থলেই চালক নিহ-ত

বানারীপাড়া পৌরসভা নির্বাচন ১ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সৈয়দ নুরুজ্জামান পলাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৭২ Time View

বানারীপাড়া পৌরসভার আসন্ন নির্বাচনে ১ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় সৈয়দ নুরুজ্জামান পলাশ স্থানীয় পর্যায়ে একজন পরিচিত মুখ। মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি জেলে সম্প্রদায়ের অধিকার আদায়, সরকারি সহায়তা নিশ্চিতকরণ এবং সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একইসঙ্গে বানারীপাড়া পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংবাদিক সমাজের সাথে সমন্বয় রেখে বিভিন্ন সামাজিক ইস্যুতে সক্রিয় অংশগ্রহণ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকা, তরুণ সমাজকে সংগঠিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছেন। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সৈয়দ নুরুজ্জামান পলাশ বলেন, “১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। আমি চাই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তুলতে।”
ওয়ার্ডবাসীর একটি বড় অংশ মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। এখন দেখার বিষয়, দলীয় সমর্থন ও জনগণের আস্থার ভিত্তিতে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন কিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin