রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :

দুনিয়ার সামান্য কারণে আমরা ইমান-ইসলাম শে-ষ করে দিই, মুফতি সৈয়দ ফয়জুল করীম

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৮ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। বিভিন্ন জনে বিভিন্ন কারণে রোজা রাখেন। ইসলাম ধর্মকে নিজ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন। জানোয়ার পালে চলে, মুসলমান ইমানে চলে। দুনিয়ার সামান্য কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই। আল্লাহ-কেয়ামতকে বিশ্বাস করুন। রমজানের রোজা রাখার মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে পারে। যাদের মধ্যে তাকওয়া আছে, তারা খুব সহজেই পুলসিরাত পার হবে। হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রবিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার অনুষ্ঠানে আলোচনা করেন, ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin